সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পর্যবেক্ষন করেছেন বিপিএটিসি’র কোর্স কর্মকর্তাবৃন্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কর্মকর্তাবৃন্দ। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডার সার্ভিস কর্মকর্তারা গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পর্যবেক্ষনের জন্য পৌরসভা পরিদর্শন করেন। এ সময় পৌরসভার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সফরকারী কর্মকর্তাবৃন্দ পৌরসভার জন্ম নিবন্ধন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য নাগরিক সেবা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন। পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান সভাপতির বক্তব্যে পৌরসভার চলামান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com