সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সায়হাম গ্রুপ মানব কল্যাণে কাজ করে-সৈয়দ শাহজাহন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- সায়হাম গ্রুপ দেশের বেকারত্ব দূর করে অর্থনীতি উন্নয়নের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে চক্ষু শিবির, রোজায় ইফতার সামগ্রী এবং পূজায় দরিদ্রদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ, স্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসা প্রতিষ্টা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে করে যাচ্ছে। বিগত দিনে মানব কল্যানে কাজ করতে গিয়ে পদে পদে হয়রানীর শিকার হতে হয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিষ্ট সরকারের বিদায়ের পর অন্তবর্তীকালিন সরকার ক্ষমতায় আসায় এখন কাজ করতে ভাল লাগে। কারন প্রশাসনিক কোন চাপ বা বাধার মুখে পড়তে হয় না। সায়হাম গ্রুপের এ ধারা যেন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বুধবার মাধবপুর উপজেলার আন্দিউড়া, আদাঐর ও পৌরসভায় শীতবস্ত্র বিতরণকালে এ কথাগুলো বলেন। এ সময় পৌর বিএনপির সভাপতিগোলাপ খাঁন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা হাজী অলিউল্লাহ, মোঃ মাসুকুর রহমান মাসুক, হাজী ফিরোজ মিয়া, আবুল বাশার, সুরঞ্জন পাল, গিয়াসউদ্দিন, লুৎফুর রহমান খাঁন, মোঃ বাবুল হোসেন, হাবিবুর রহমান, সেলিম মিয়া, সাইদ হোসেন খাঁন, আনোয়ার হোসেন, ফজলুর রহমান বুলেট, জনি পাঠান, এমদাদুল হক সুজন, রাশেল আহম্মদ, আলমগীর কবির, সফিকউদ্দিন খাঁন স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com