বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কালীবাড়ি মন্দিরে হামলার পরিকল্পনা রামদা ও মাদকসহ যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পানিংর ট্যাংক এলাকা থেকে মাদকসহ সুপান চৌধুরী (৩০) পাপন নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসীর সুত্রে জানতে পেরে গতকাল রাতে পানির ট্যাংকি এলাকার মৃত প্রশান্ত চৌধুরীর পুত্র মাদক ব্যবসায়ী সুপাণ চৌধুরী পাপনকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ১৩ পুড়িয়া গাজা, উদ্ধার করা হয়। আটককৃত সুপান চৌধুরী পাপনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানার এস.আই আওলাদ হোসেন বাদী হয়ে মাদক মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
অপর একটি সূত্র জানায়, পাপন ইসকনের সাথে জড়িত। হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সুপান চৌধুরী পাপন তার সহযোগিদের নিয়ে বৈঠক করে। তারা স্থানীয় কালিবাড়ি মন্দির হামলার পরিকল্পনা করে। পরিকল্পনানুযায়ী গতকাল রাত ৮টার দিকে পাপন ও তার সহযোগিরা পানির ট্যাংকি এলাকায় রামদা সহ ধারালো অস্ত্র নিয়ে তাদের বাসায় অবস্থান নেয়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। এ সময় লোকজন ওই বাসার গেইটে তালা লাগিয়ে দেয়। পরে থানায় খবর দিলে সদর থানার এস.আই আওলাদ হোসেন সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুপানকে মাদক ও রামদাসহ আটক করে নিয়ে যায়। এ সময় পাপনের সহযোগিরা কৌশলে পালিয়ে যায়।
সদর থানার ওসি আলমগীর কবির বলেন, রামদা ও মাদক সহ পাপন কে জনতা আটক করে পুলিশে দেয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com