সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটর মেশিনে মাটি কেটে বিক্রি ॥ ডায়না আটক

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে একটি ডায়না আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কাটার খবর পেয়ে রাত ১২ টায় অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। এ সময় মাটি ভর্তি একটি ডায়না গাড়ি আটক করা হয়। কিন্তু চালক গাড়ি রেখে পালিয়ে যায়। উল্লেখ্য, আজমিরীগঞ্জে প্রশাসনের তোয়াক্কা না করেই এক্সেভেটরের মাধ্যমে চলছে ফসলি জমির মাটি কাটা। একাধিক প্রভাবশালী চক্র দিনের পর দিন মাটি কেটে নগদ টাকায় বিক্রি সহ ভিটা নির্মাণ করে দিচ্ছে। এতে করে জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় কয়েক দশক এসব জমিতে ফসল উৎপাদন করা কঠিন হবে বলে জানিয়েছেন কৃষিবিদ ও কৃষকেরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com