সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে রব্বান মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত রব্বান উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ উল্লার ছেলে এবং আলোচিত সিএনজি চালক হাফিজুর রহমান হত্যা মামলার ২নং আসামী। সুত্রে জানা যায়, গত ২৫ আগস্ট প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিএনজি চালক হাফিজুর রহমান খুন হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা নং০১/১৩৯, তারিখ ০১/০৯/২০২৪ ইং দায়ের হয়। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান করেও সফল হননি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এবং অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, পিপিএম এর নেতৃত্বে এসআই/মো: সুমন মিয়া এবং ফোর্সসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ২নং আসামী রব্বান মিয়া (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নবীগঞ্জ থানাধীন আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর সাকিনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com