সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মরহুম সাংবাদিক সোহেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ডেইলি বাংলাদেশ পোস্টের সাবেক নবীগঞ্জ প্রতিনিধি মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী,প্রমূখ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুরাদ আহমদ,সিনিয়র সাংবাদিক আবু তালেব, সাবেক যুন্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রেসক্লাবের নবাগত সদস্য শাহরিয়ার আহমদ শাওন, মো: আলাল মিয়া, জুয়েল আহমদ, সাগর আহমদ প্রমুখ। স্মরণ সভায় বক্তারা সাংবাদিক মিজানুর রহমান সোহেলের সাথে নানা স্মৃতি তুলে ধরেন। পরে মরহুম সাংবাদিক মিজানুর রহমান সোহেলের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মাহদী হাসান ও হাফেজ তারেক আহমদ।
উল্লেখ্য- ২০১৯ সালের ১৫ নভেম্বর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের নিজ বাড়িতে মিজানুর রহমান সোহেল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com