রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ॥ বখাটেদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে বখাটেদের গ্রেফতারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এসময় মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চালাচল বন্ধ থাকে। শিক্ষার্থীদের অভিযোগ- গত রবিবার দুপুরে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাড়িতে যাওয়ার পথে বেতাপুর ব্রিজ এলাকায় উত্যক্ত শ্লীলতাহানির চেষ্টা করে বেতাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে নয়নসহ তার কয়েকজন সহযোগী। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো প্রতিকার না পেয়ে মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চালাচল বন্ধ থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশসহ শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ৭২ ঘন্টার ভিতরে বখাটে নয়নসহ তার সহযোগীদের গ্রেফতারের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি এবং থানায় লিখিত অভিযোগ দিতে আহবান জানাই। অভিযোগ পাওয়া সাপেক্ষে দ্রুত বখাটেদের গ্রেফতারের আশ্বাস দিলে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com