রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে লরির পেছনে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় লরির পেছনে ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতের পরিচয় নানা যায়নি। পানিউমদা এলাকার আব্দুল মোহাইমিন চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী জানান- পানিউমদা বাজার এলাকায় সিক্স-লেনের জন্য ব্রিজের কাজ করা হচ্ছে। মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে ব্রিজের নিকটে সিলেট থেকে ঢাকাগামী একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় যায়। এ সময় ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক দুর্ঘটনায় একজনের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে, বিস্তারিত পরে জানাতে পারবো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com