রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পাহাড়ি অঞ্চলখ্যাত নবীগঞ্জ উপজেলার দিনারপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ভোরে নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পানিউমদা ইউনিয়নের লালটিলা এলাকায় মাদক বিরোধী অভিযানে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪৬) ওই এলাকার মৃত মাজত উল্লার ছেলে। জানা যায়- মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসানের তত্ত্বাবধানে ও পরিদর্শক ফনী ভূষন রায়ের নেতৃত্বে গঠিত টিম নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পানিউমদা ইউনিয়নের লালটিলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনোয়ার হোসেনকে তার বসতঘর থেকে তাকে আটক করা। এ সময় তল্লাশী করে আনোয়ার হোসেনের কাছ থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আনোয়ার হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় আনোয়ারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান- দুপুরে মামলা দায়েরর পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com