সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোধনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংবাদিক এস এম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রির্পোটার মখলিছ মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাসিবুল হাসান শিপন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু। এ সময় উপজেলার ৩শ জন কৃষক/কৃষাণীর মাঝে ৪০ গ্রাম করে শীতকালীন সব্জী বীজ, ১ কেজি ডিএপি ও ১ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৭ হাজার ৫শ জন কৃষকের মাঝে উফশী জাতের বোরোধান বীজ ৫ কেজি ও ২০ কেজি সার এবং ৭হাজার ৫শ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন, কৃষি হচ্ছে আমাদের প্রাণ, কৃষকদের কষ্টার্জিত ফসলে আমাদের খাদ্যের যোগান হয়। অতএব কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতায় সর্বদাই প্রস্তুত উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। কৃষকদের সব ধরনের পরামর্শ দিতে সার্বক্ষনিক মাঠে কাজ করছে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com