সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দেশের একমাত্র আগাম দুর্গাপূজা শুরু হয়েছে শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডি মন্দিরে

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের একমাত্র আগাম দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিবছর দুর্গা পূজার ছয়দিন আগ থেকেই এই মন্দিরে দুর্গার নয়টি রুপে আগাম দুর্গাপূজা শুরু হয়। প্রতিদিন একটি করে দেবী দুর্গার নয়টি রুপের পূজা করা হয়। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ইছামতী চা বাগানের মঙ্গলচন্ডি মন্দিরে দেবী দুর্গার ৯টি রুপের মধ্যে (প্রথম রুপ) শৈলপুত্রী রুপের পূজা করা হয়। এরপর পর্যায়ক্রমে দেবীর বাকি রুপের পূজা করা হবে। বাংলাদেশের আগাম দুর্গা পূজা হিসেবে গত ১৪ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মন্দিরে।
পূজার দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণী, তৃতীয় দিন দেবী চন্দ্রঘন্টা, চতুর্থ দিন দেবী কুম্মান্ডা, পঞ্চম দিন দেবী স্কন্দমাতা, ষষ্ঠ দিন দেবী কাত্যায়নী, সপ্তম দিন দেবী কালরাত্রি, অষ্টম দিন দেবী মহাগৌরী ও দেবী সিদ্ধিদাত্রী পূজিত হবেন। এরকম পর্যায়ক্রমে ৩ অক্টোবর বৃহস্পতিবার হতে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত চলবে দেবীর নয়টি রুপের পূজা। আগামী ১২ অক্টোবর হবে দেবীর বিসর্জন।
হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর নয়টি ভিন্ন রুপ। দেবী পার্বতীর দুর্গার রুপের নয়টি রুপকে বোঝানো হয় নয় রুপ হল যথাক্রমে- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী।
পূজার প্রথম দিন মঙ্গলচন্ডি মন্দিরে গিয়ে দেখা যায়, সারাদেশের হাজার হাজার পূূজা মন্ডপে কারিগররা যেখানে প্রতিমা তৈরীতে ব্যস্ত সেখানে এই জায়গায় ঢাক, কাসা, শঙ্খে ও উলুধ্বনিতে মোহিত হচ্ছে পূজা মন্ডপ। দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আগাম দুর্গা পূজা দেখতে এসেছেন।
পূজা দেখতে আসা মিতু ভৌমিক বলেন, মাকে যেনো প্রতি বছর দেখতে পাই। সারাদেশে এখনো পূজা শুরু হয় নি। এখানে দুর্গা পূজা শুরু হয়ে গেছে। আমরা পরিবারের লোকজন সবাই পূজা দেখতে চলে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাইকে নিয়ে ভালো থাকি।
মঙ্গল চন্ডী সেবাশ্রমের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দাশ জানান, এই বছর ১৪তম বছর নবদূর্গা পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের একমাত্র নবদূর্গা পূজা এই মন্দিরে হয়ে থাকে। আমরা ১৪ বছর যাবত এই পূজা করে আসছি। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করি যাতে মা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠিত করেন এবং দেশের মানুষ যেনো ভালো থাকে। এই মন্দিরে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা আশাকরি কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com