সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জ-সিলেটসহ সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার থেকে শায়েস্তাগঞ্জ-সিলেটসহ সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ভাংচুরকৃত স্টেশনটি মেরামত করার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অনেক যাত্রীরা জানান, টিকিটের জন্য কয়েকদিন ওই স্টেশনে গেলেও কোন কর্মকর্তা-কর্মচারিকে পাননি তারা। অথচ রেল মন্ত্রণালয় থেকে বলা হয়, আজ থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে এর আগেই টিকিটে বিক্রি শুরু করবে কর্তৃপক্ষ। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিতে কোন টিকিটে বিক্রয় বা বিলি হয়নি এখন পর্যন্ত।
তারা আরো জানান, কেউ কেউ শ্রীমঙ্গল, ভানুগাছ, সিলেট, মাইজগাঁও, কুলাউড়া স্টেশন থেকে অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করেছেন। তবে তারা শায়েস্তাগঞ্জ জংশন থেকে কোন টিকিট কিনতে পারেননি। এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার পলাশ আহমেদ জানান, আজ থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে সিলেট থেকে দিনে কোন আন্তঃট্রেন আসবে না। শুধুমাত্র ঢাকা থেকে বিকাল ৩টায় কালনী, রাত ১০টায় উপবন ও চট্টগ্রাম থেকে উদয়ন ট্রেন চলাচল করবে। আগামীকাল শুক্রবার থেকে দিন-রাতে আন্তঃনগর ট্রেন চলবে। ভাংচুরকৃত স্টেশনটি মেরামত করতে কিছুটা সময় লাগবে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com