বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি না-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি না। মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচিত হওয়ার দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সক্ষম ভাবে সকল এলাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন করেছি। আগামী দিনে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ সমাপ্ত করতে তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার রাতে বুল্লা ইউনিয়নের মাহমুদপুর বড়বাড়ী ঈদ গা মাঠে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সাবেক ইউ/পি সদস্য ছায়েদ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, তাজউদ্দিন আহমেদ টেনু, প্রেসক্লাবে সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক কাউন্সিলর গোলাপ খান, কবির চৌধুরী, আনিসুর রহমান, শাহ্ আলম, আশিকুর রহমান, শানু মেম্বার প্রমুখ। এছাড়া বাঘাসুরা ইউনিয়নের দরগা গেইট এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সর্বস্তরের জনসাধারণ বিগত দিনে উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বিপুল ভোটে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com