বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিক্ষিকা আত্মহত্যার প্ররোচনায় মামলা হলেও ২৪ ঘন্টাও গ্রেফতার নেই আসামি

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ঝনঝনিয়া ব্রিজ এলাকা থেকে সহকারি শিক্ষিকা রিবন রূপা দাশের মৃত্যুর ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টা পার হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তবে পুলিশ বলছে আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। তারা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে অচিরেই ধরা পড়বে। প্রসঙ্গত, গত সোমবার সকালে ওই শিক্ষিকার লাশ পাওয়া যায়। পুলিশ সুরতহাল করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। এ ঘটনায় তার স্বামী লাখাই মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক অজয় কুমার দাশ বাদি হয়ে রিচি গ্রামের মৃত খোকা ডাক্তারের পুত্র পিন্টু আচার্য্য, শহরের চিরাকান্দি এলাকার বিপ্লব রায় সুজন ও মিরপুর এলাকার অভিজিৎ ভট্টাচার্য্যকে আসামি করে মামলা করেন। এরপর থেকেই তারা আত্মগোপন করে। তবে পুলিশ বলছে অচিরেই এর রহস্য উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com