বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল রবিবার (৫ মে) দুপুরে যাচাই-বাছাইয়ে দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিলেন ১০ জন প্রার্থী। তারা হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল, সোহাগ চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, মোঃ নুরুল হক টিপু, মামুন মিয়া, মোঃ শহীদুজ্জামান, কাজী মাওলানা আব্দুল কাইয়ূম, মোঃ সারোয়ার হোসেন ও আব্দুর রহমান সেলিম। ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মধ্যে কাজল আহমেদ এর দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ব্যাপারে জানতে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল আহমেদকে তার মোবাইল ফোনে বার বার কল করলেও তিনি রিসিভ করেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com