সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করবে পৌরসভা

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করতে উদ্যোগ নিচ্ছেন মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় তিনি কিরবিয়া মিলনায়তন ও আনসার অফিস সংলগ্ন বাইপাস সড়ক এলাকা পরিদর্শন করেন। ওই সময় সড়ক সংলগ্ন স্থানে পৌরসভার কর্মীরা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ছিল। মেয়র পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মেয়র আতাউর রহমান সেলিম এ সময় সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করতে নানা পদক্ষেপের ব্যাপারে পৌরসভার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। তিনি বলেন,‘এই স্থানে ২০ বছরের জমানো আবর্জনার স্তুপ হবিগঞ্জের জন্য এক অভিশাপ ছিল। আমরা নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই সমস্যার সমাধান করেছি।’ মেয়র বলেন,‘আবর্জনামুক্ত পরিবেশ করার পরও একটি মহল গভীর রাতে ময়লার বস্তা, পলিথিনসহ বর্জ্য এই স্থানে ফেলে রেখে যায়। যা আমাদেরকে অপসারণ করতে হয়। এই অপকর্ম যারা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ মেয়র আরো বলেন, ‘সড়ক সংলগ্ন এলাকাকে আমরা সবুজায়ন ও সিসি ক্যামেরার আওতায় এনে নান্দনিক অবকাঠামো সৃষ্টি করতে চাই।’ এ ব্যাপারে শীঘ্রই উদ্যোগ নেয়া হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com