বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে আব্দুল আওয়াল (৩৫) নামে এক পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ। সে মোহনপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র। গতকাল শুক্রবার দুপুরে সদর থানার একদল পুলিশ শহরের বেবিষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে ব্যাংক ও জনসমাগম থেকে পকেটমারাসহ ছিনতাই করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার জনৈক মহিলা চৌধুরী বাজার সোনালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা নিয়ে ফেরার পথে তার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসব অভিযোগ পুলিশের নজরে আসে। এর প্রেক্ষিতে অন্যদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com