মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের শপথ গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে তাঁর কার্যালয়ে আলেয়া আক্তারসহ পাঁচজনকে শপথ পড়ান।
সেখানে স্থানীয় সরকার, পল্লী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দায়িত্ব পালনের শপথ নিলাম। পবিত্র দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশির্বাদ কামনা করছি।”
প্রসঙ্গত, গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com