বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

শায়েস্তাগঞ্জে আবারও রেলের জায়গা দখলের মহোৎসব

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আবারও রেলের জায়গা দখলের মহোৎসব চলছে। আর এসব জায়গা দখল করে চাপ্টা ঘর বানিয়ে ব্যবসা পরিচালনাসহ অবৈধ বিদ্যুত সংযোগও রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, কিছু কর্মকর্তার ছত্রছায়ায় জংশন এলাকায় একটি সিন্ডিকেট গড়ে উঠে। তাদের ছত্রছায়ায় চলে টিকেট কালোবাজারি, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্ম। সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এসব অবৈধ দখলবাজদের উচ্ছেদ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই ভূমিতে পুনরায় চাপ্টা বানিয়ে বসবাসসহ ব্যবসা পরিচালনা করছে। বিনিময়ে মাস শেষে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ওই ব্যক্তিরা। শায়েস্তাগঞ্জবাসী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com