বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
ফুলকলি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি সাইফুল হক মির্জা এর সভাপতিত্বে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদমান জহির ও জাকারিয়া চৌধুরীর উপস্থাপনায় এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষক শামসুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক এরশাদ আলী, সফিউল আলম প্রমুখ।
অনুষ্টানে উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন থেকে আসা ১৭০ জন সাধারণ গ্রেড ও ৭২ জন ট্যালেন্টফুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ, নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com