বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

জমে উঠেছে আইনজীবি সমিতির নির্বাচন ॥ ৪ এপ্রিল ভোট গ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে জেলা আইনজীবি সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগপন্থি আইনজীবি বর্তমান সভাপতি আবুল মনসুর, বিএনপিপন্থি মনজুর উদ্দিন আহমেদ শাহীন, মোঃ সামছুল হক, আব্দুল হান্নান, সহ-সভাপতি পদে যুগ্ম দায়রা জজ ২য় আদালতের এপিপি মোঃ আতাউর রহমান ও আতাউর রহমান রুমি, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগপন্থি বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল ও জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র সদস্যসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৪ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে বিরামহীনভাবে ভোট গ্রহণ হবে। আদালত পাড়ায় প্রার্থীদেরকে লিফলেট ও ভিজিটিং কার্ড বিতরণ করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com