বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নবীগঞ্জের পরিচিত মুখ সাবেক মেম্বার রসময় শীল আর নেই ॥ দাহ সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের পরিচিত মুখ সাবেক মেম্বার বাউসা ইউনিয়নের রিপাতপুর গ্রামের বাসিন্দা রসময় শীল আমাদের মাঝে আর নেই। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।
রসময় শীলের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এনজর দেখার জন্য তার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি’সহ সকল শ্রেণি পেশার মানুষের ঢল নামে। রাজনৈতিক জীবনে তিনি নবীগঞ্জ পৌর বিএনপির সদস্য ছিলেন। তবে দলমত নির্বিশেষে তিনি সকলের প্রিয় ছিলেন। ছোট বড় সকলের নিকট তিনি মেম্বার হিসেবে পরিচিত। তার শেষকৃত্য রাত ১২.৩০ মিনিটের সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেপু, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com