বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল লাইনের ওপর অবৈধ বাজার

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল লাইনে অবৈধ বাজার বসায় যে কোনো সময় দূর্ঘটনার আশংকা করা হচ্ছে। এতে করে যে কোনো সময় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাউদনগরের প্রধান রেল গেইটে ব্যবসা করায় এক দিকে যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে গাড়ি পার্কিয়েও সমস্যা সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে আইন শৃংখলাবাহিনী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন যেতে না যেতেই তারা এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রেল লাইনের ওপর ব্যবসায়ী পসরা সাজিয়ে বসে কেনাবেচা করছেন। কয়েকজন ব্যবসায়ী জানান, জীবনের ঝুঁকি নিয়েই তারা ব্যবসা করছেন। তবে সচেতন মহল মনে করেন যদি অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com