বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

শায়েস্তানগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির ব্যবসায়ীরা। নানা অজুহাতে কিংবা কোনো একটা ইস্যু পেলেই তারা দাম বাড়িয়ে দেয়। তবে সরকারের পক্ষ থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বলা হলেও ব্যবসায়ীরা তা আমলে নিচ্ছেন না। তাদের দাবি, তারা দাম দিয়ে কিনে আনেন, তাই দামে বিক্রি করে থাকেন।
গতকাল বুধবার দুপুরে শায়েস্তানগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে কোনো কোনো ব্যবসায়ীরা সটকে পড়ে। আবার কোনো কোনো ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্য আদায়ের জন্য জরিমানা করা হয়।
ক্রেতাদের অভিযোগ, ওই বাজারে অন্যান্য বাজারের চেয়ে মাছ, মাংস, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ রাখা হয়। অথচ পণ্যের গায়ে মূল্য থাকলেও নানা অজুহাতে অতিরিক্ত দাম আদায় করা হয়। এ বিষয়ে ক্রেতারা ওই বাজারে আরও মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com