শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গে শ্বশুর বাড়ীতে বেড়াতে আসা জামাইকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা জামাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়সড়ক গ্রামে।
জানা যায়, একই এলাকার ছালেক মিয়ার ছেলে এবং কাশেম মিয়ার ছেলের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে ঝগড়াটি অভিভাবক পর্যায়ে চলে যায়। এ সময় শ্বশুর বাড়িতে বেড়াতে আসা আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুল মোনাফ ছেলে নজরুল ইসলাম সংঘর্ষস্থলে গেলে কাশেমের পক্ষের লোকজন তার উপর আক্রমণ করে। তাদের উপর্যপুরি আঘাতে নজরুল মাটিতে লুকিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নজরুল ইসলামের মৃত্যর খবরে বানিয়াচং বড়সড়ক গ্রামে তার শ্বশুর বাড়ীর লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নিহত নজরুল ইসলাম ২ছেলে ও ১কন্যা সন্তানের জনক।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com