বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে ট্রাকের ধাক্কায় লাখাই’র মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হয়েছে। এছাড়া আহত হন মোটরসাইকেলের অপর আরোহী পুলিশ সদস্য। বুধবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দুলাল চৌধুরী (২২) লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত পুলিশ সদস্য আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) এসএমপির মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দুলাল চৌধুরী ও আব্দুল আউয়াল মোটরসাইকেলযোগে নগরের হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় শিববাড়ি এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনা¯’লেই দুলাল চৌধুরী নিহত হোন। আহত হন তার বড় ভাই পুলিশ সদস্য আব্দুল আউয়াল চৌধুরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- স্বজনদের আবেদনের প্রেেিত ময়না তদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় আছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com