সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচংয়ে উপজেলা পরিষদের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ২০২৩-২৪ অর্থবছরের (রাজস্ব উন্নয়ন) আওতায় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের দরিদ্র বেকার নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। এছাড়াও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com