বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

শহরের রবিদাস পাড়ায় সংঘর্ষের ঘটনায় আটক ৩ জনকে কোর্টে প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রবিদাস পাড়ায় জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনায় আটক ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আটকরা হল, রাজনগর রবিদাস পাড়ার মন্টু রবিদাস, সুমন রবিদাস ও রিপন রবি দাস। গত শনিবার দুপুরে সুমন রবিদাস ও রিপন রবিদাস তার চাচা নারায়ন রবি দাসের সাথে জায়গা নিয়ে বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে নারায়ন রবিদাসকে কুপিয়ে আহত করা হয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানার এসআই খুর্শেদ আলীসহ একদল পুলিশ ৩ জনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জন আহত হয়। বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষ হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com