শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযান ॥ চোরাই মালসহ আটক ৫

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে গত শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে ৫ চোরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামালও উদ্ধার করা হয়। পুলিশ বাদি হয়ে এ বিষয়ে তাদের বিরুদ্ধে চুরির মামলা করেছে। আটকরা হল, গরুর বাজার এলাকার আলকাছ মিয়ার পুত্র মাহিম মিয়া (২২), কামড়াপুরের আলী মিয়ার পুত্র রুহুল আমিন (২০), উমেদনগর পূর্ব হাটি গ্রামের মৃত শুকুর মিয়ার পুত্র হানিফ মিয়া (২৫), পুরান মুন্সেফী এলাকার দ্বীন ইসলাম (৩০), উত্তর শ্যামলীর হারুন মিয়া আনসারীর পুত্র রুমন মিয়া আনসারী (২৫)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গতকাল শনিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com