শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ দেশের অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ বলেছেন, নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়, সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এতে নূন্যতম কোন কিছুর কোনো ঘাটতি থাকবে না।
গতকাল বুধবার দুপরে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচং উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন, স্থানীয় সরকার বিভাগের (অতিরিক্ত দায়িত্ব) উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ নমীর আলী, সিনিয়র আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পদক মখলিছ মিয়া প্রমুখ। পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোন ব্যত্যয় ঘটবে না। কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে মাঠ পর্যায়ে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com