সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জের যুবক ১ কেজি গাঁজাসহ সুনামগঞ্জের ধর্মপাশায় গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাহেব আলী নামে হবিগঞ্জের এক যুবক ১ কেজি গাঁজাসহ সুনামগঞ্জের ধর্মপাশায় গ্রেফতার হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার বারাপৈল গ্রামের বাসিন্দা মৃত সুরুজ আলীর ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের মেউহারী যাতায়াতের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, সাহেব আলী (২৯) নিজ এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে গোপনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমাদের এ এলাকা দিয়ে ভারতীয় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বড় ধরনের চালান তাদের নিজ এলাকায় পাচার করে আসছিল। আমরাও মাদক কারবারি ওই চক্রটিকে মালসহ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিলাম। এ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ধৃত সাহেব আলী মেউহারী রাস্তায় ভারতীয় গাঁজা নিয়ে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মেউহারী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি আরো বলেন, পরে ওইদিন দুপুরে ধৃত মাদক কারবারি সাহেব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com