সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা পুরস্কৃত

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা’ ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ শ্লোগানের মধ্য দিয়ে নবীগঞ্জে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ শে নভেম্বর হতে ১০ই ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (০৯ ডিসেম্বর) উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক এম এ আহমদ আজাদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা রিমা আক্তার চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সফল জয়িতা দিলারা হোসেন, সফল মা ক্যাটাগরিতে বিজয়ী আকুল বেগম এর পুত্র মনিরুল ইসলাম দুলাল, পুতুল দাশ, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, ইউপি মহিলা সদস্য মরিয়ম বেগম, শামছুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে ৫টি কেটাগরিতে ৫ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী ক্যাটাগরিতে কাজল রাণী গোপ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়িয়েছেন যে নারী ক্যাটাগরিতে পুতুল দাশ, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে দিলারা হোসেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সীমা সিদ্দিকা, সফল মা ক্যাটাগরিতে মোছাঃ আকুল বেগম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com