বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে-মর্ত্তুজা হাসান

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান। গতকাল মঙ্গলবার তিনি এ মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করেছেন। শিক্ষকদের আস্থা ও ভরসারস্থল তিনি। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর শিক্ষকরা মর্যাদা পাননি। ৭৫ পরবর্তী সরকারগুলো সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে শিক্ষকদের মর্যাদার ক্ষেত্রে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ৩৭ হাজার এবং ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন। তিনি আরও বলেন, শিক্্ষক সমাজসহ দেশ ও জাতি গঠনে কাজ করে যাব। তিনি বলেন, ৪০ বছর পর ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর কোনো সরকারই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি পূরণে তিনি সচেষ্ট থাকবেন। এ সময় তিনি আবারও আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com