সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুফিয়া মতিন টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণের অগ্রগতি বিষয়ক সভা

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ৭০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্সে বেন কম্পিউটার ট্রেনিং সেন্টারে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মান সম্মত কম্পিউটার প্রশিক্ষণের অগ্রগতি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে কমপ্লেক্সের প্রশিক্ষণ সেন্টারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্কে (বেন) এর সভাপতি ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বসির উদ্দিন আহমেদ। বেন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার এর ইন্সট্রাক্টর খালেদ সাইফুল্লাহর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সুফিয়া মতিন মহিলা কলেজ এর ইংরেজী প্রভাষক রাহমতুল বারী, জনাব আলী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হানু মিয়া, তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা আনছার আলী, সচিব অজিত সরকার প্রমূখ। বক্তাগণ বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন প্রশিক্ষণার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com