বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীর খাদেম মরম আলী মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীর খাদেম মরম আলী মিয়া গত রবিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………………রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল বাদ জোহর সুলতানশী হাবেলীর মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে সুলতানশী হাবেলীর সকল সাহেবজাদা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য পাক-পাঞ্জাতন আশেকান ও ভক্তবৃন্দরা জানাযার নামাজে শরিক হন। জানাযার নামাজ পড়ান সুলতানশী হাবেলীর পীরজাদা সৈয়দ রফিকুল হোসাইন চিশতী সাহেব ও মোনাজাত করেন সৈয়দ গোলাম সরওয়ার রুবেল মিয়া সাহেব। জানাযার নামাজের শেষে সুলতানশী হাবেলীর পাক-পাঞ্জাতন মোকাম প্রাঙ্গনে তাঁকে দাফন করা হয়।
খাদেম মরম আলী মিয়ার মৃত্যুতে পাক-পাঞ্জাতন ভক্ত ও আশেকানগণের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। তিনি সারাজীবন সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীর সৎ এবং নিষ্ঠার সাথে খেদমত করে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com