শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

পইল ইউনিয়নের বারা পইত গ্রামের রাস্তাটি মরণফাঁদে পরিণত ॥ দেখা যেন কেউ নেই

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২০৫ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় হবিগঞ্জ শহরতলীর পইল ইউনিয়নের বারা পইত গ্রামের দুই পাশের দুইটি রাস্তার বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের কারণে রাস্তায় চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ। সরজমিনে দেখা যায়,

Exif_JPEG_420

ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারা পইত গ্রাম থেকে নাজিরপুর অন্য একটা রাস্তা বারা পইত থেকে এড়ালিয়া গ্রাম পর্যন্ত হাজারো মানুষের চলাচলের দুইটি সড়ক সংস্কার না করায় দিন দিন গর্তগুলো বড় হচ্ছে এবং সড়কের বেশি অংশ ভাঙ্গাচোরা এবং কাঁদাযুক্ত অবস্থায় রয়েছে। সড়কটিতে পায়ে হেঁটে চলতেও কষ্ট হয়। এসব সড়কে গর্তের পাশাপাশি কোথাও কোথাও দেখা দিয়েছে অসংখ্য খানাখন্দ ও ছোট বড় গর্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। প্রতিদিন এই গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী ও ব্যবসায়ীসহ হাজারো লোক যাতায়াত করে থাকেন। এলাকার অনেকেই আশংকা প্রকাশ করে বলেন, এই রাস্তার বেহাল অবস্থা ভুক্তভোগীরা বুঝলে ও অন্য অনেকেই বুঝে না। আবার দায়িত্বশীল কেউ কেউ বুঝলে ও না বোঝার ভান করে। এতে ক্ষতি হবার তা হতেই থাকে, আর এদিকে ভোক্তভোগীদের ভোগান্তি বাড়তেই থাকে। এলাকাবাসীরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com