মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা আওয়ামী ওলামা লীগের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ নবীগঞ্জ উপজেলার শাখার ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার রুদ্রগ্রাম রোডস্থ ত্রি-স্টার ট্রাভেলসের কার্যালয়ে হাফেজ আনহারুল ইসলামের সভাপতিত্বে ও আহমদ হোসেন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী ওলামা লীগের আহ্বায়ক মোঃ আব্দুল আহাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানু, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মোঃ আনহারুল ইসলামকে আহ্বায়ক, আহমদ হোসেন চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাফেজ মোঃ মঈন উদ্দীন যুগ্ম আহবায়ক, মোঃ আব্দুল কদ্দুছ, মাও. আব্দুল্লাহ, মাও. মোঃ শাহনুর আলম, হাফেজ আব্দুল মালিক, মাও. আব্দুল আলীম, মোঃ অলিউর রহমান, মোঃ আব্দুল কাদির, মোঃ হারুনুর রশিদ, হাফেজ শফিকুর রহমান ও মাও. ছানাওর আলীকে সদস্য করে ১৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com