শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জের রাস্তা খানাখন্দকে ভরা ॥ চলাচলের অনুপযোগী

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রায় সবকটি রাস্তা চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন একটা উপজেলা নবীগঞ্জ। প্রবাসী অধ্যাষুত খ্যাত এই উপজেলায় রয়েছে এশিয়ার সর্ব বৃহৎ গ্যাস কুপ, পাওয়ার প্লান্ট, হাওড়-বাওড়, চা বাগান, নদী-নালাসহ প্রাকৃতিক দৃশ্য। রয়েছেন সরকার দলীয় এমপি, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিগণ। সময়ের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে সারা দেশ এগিয়ে গেলেও নবীগঞ্জ উপজেলায় উন্নয়নের আশানুরূপ ছুয়া লাগেনি। উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার থেকে শতক পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শেষ হওয়ার ১ মাসের মাথায় ভাঙন শুরু হয়েছে। বর্তমানে রাস্তাটি ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ছে। নবীগঞ্জ টু বান্দের বাজার ভায়া কৈলাশগঞ্জ রাস্তা, বাংলা বাজার টু রাইয়াপুর রাস্তা, নবীগঞ্জ-দত্তগ্রাম সড়ক, পানিউন্দা টু শমসেরগঞ্জ রাস্তা, কায়স্থগ্রাম টু কান্দিগাওঁ রাস্তা, বালিদ্বারা বাজার টু ইমামগঞ্জ বাজার রাস্তা, নবীগঞ্জ টু কাজিরগঞ্জ-ইনাতগঞ্জ রাস্তা, নবীগঞ্জ টু আইনগাও রাস্তা, আউশকান্দি টু দীঘলবাক রাস্তা, গালিমপুর-মাধবপুর রাস্তাসহ উপজেলার সবক’টি রাস্তা খানাখন্দকে ভরা। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনতো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা কষ্টসাধ্য। এছাড়া পৌর শহরের রাস্তাঘাটেরও বেহাল দশা। যেন দেখার কেউ নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com