রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বৈশাখী ফিড নেটওয়ার্কের তার চুরির ঘটনায় ১০ গ্রামে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বৈশাখী ফিড নেটওয়ার্কের তার চুরির ঘটনায় হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম এড়ালিয়া, পূর্ব এড়ালিয়া, তেঘরিয়া, মাহমুদাবাদ, কাকিয়ারআব্দা, নাজিরপুর, লামাপইল, পশ্চিমপাড়া, পূর্বভাদৈসহ ১০ গ্রামে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকালে এড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এডঃ জাবেদ আলীর সভাপতিত্বে ও মোঃ হায়দার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুর রহিম, হারুনুর রশিদ শাহিদ, মর্তুজ আলী, রমিজ আলী, মেম্বার চন্দু মিয়া, মেম্বার ইদ্রিছ আলী, সর্দার শাহ আলম, সামছুল হক, আজম উদ্দিন, হিরাই মিয়া, সত্তার মিয়া, শাহজাহান, আব্দুল আলী, খালেক মিয়া, চান মিয়া, সোনাই মিয়া, জনাব আলী, তোতা মিয়া, সেলিম মিয়া, দুলাল মিয়া, ফুল মিয়া, শাহ আলম, আলীম উদ্দিন, জালাল মিয়া, সামছু মিয়া, আব্দুল আহাদ প্রমূখ। সভায় তার চুরির সাথে যারা জড়িত তাদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট পইল ইউপি অফিসের সামন থেকে পূর্বভাদৈসহ কয়েকটি গ্রামে বৈশাখী ফিড নেটওয়ার্কের প্রায় ৩ হাজার মিটার তার চুরি ও কেটে ফেলা হয়।
জানা যায়, এ বিষয়ে অনেক দিন যাবত পইল ক্যাবল নেটওয়ার্কের সাথে বিরোধ চলে আসছে। প্রায় ১ থেকে দেড় বছর আগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের মাধ্যমে উভয় ক্যাবলের মধ্যে শালিস বৈঠক অনুষ্টিত হয়। উক্ত শালিসের রায় পইল ক্যাবল নেটওয়ার্ক বাস্তবায়ন করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com