সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা ॥ রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রুখতে কঠোর হচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রুখতে উপজেলা প্রশাসন কঠোর হচ্ছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তা নিশ্চিত করা হবে। আইন-শৃংখলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল হাশিম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শ্রী কুমার কৈরী, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোঃ জোনাইদ, সমাজ সেবা অফিসার কাওসার আহমেদ, মেডিকেল অফিসার ডা. জাহেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার।
এছাড়াও সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক ইমাম উদ্দিন সরকার ও মিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সামছুদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com