সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও সরঞ্জামসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৫ জুয়াড়ি এবং গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকাল সাড়ে চারটায় উপজেলার দক্ষিণ বেজুড়া থেকে এসআই বুলবুল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার আসর থেকে উপজেলার জোয়ালভাঙ্গা গ্রামের মন্নর আলীর ছেলে মোঃ আরিছ মিয়া (৫০), মোঃ নুর হোসেনের ছেলে মোঃ হেলাল মিয়া (৩৮), সিরাজ মিয়ার ছেলে মোঃ মাজু মিয়া (৪৮), ফজলু মিয়ার ছেলে মোঃ কাওসার মিয়া (৫০) এবং মাধবপুর পৌরসভার বনিক পাড়ার নারায়ন রায়ের ছেলে নয়ন রায় (৩৭) কে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৩ হাজার ৮শ টাকাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে বিকাল চারটায় দিকে উপজেলার বহরা ইউনিয়নের পূর্ব মেরাশানী সাকিনস্থ মনতলা-মাধবপুর সড়ক থেকে এসআই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মোঃ জসিম মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২৫) কে ১শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
একই দিন সকাল সাড়ে আটটায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ডাকাতিয়া ব্রীজ নামক স্থান হইতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নাসিরনগর উপজেলার লীপুর গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৪০) কে গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি ও ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com