সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে ৯৫ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৯৫ পিছ ইয়াবা ওঅটোরিক্সাসহ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটকস করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউপির বদরগাজী বাজারের আঃ রউফ এর পল্ট্রি মোরগের দোকানের সামনে ২ জন লোক মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে যাওয়ার সময় ১ জনকে আটক করতে সক্ষম হয় চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, পলাতক আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে অভিযান পরিচালনা করে ৯৫ পিছ ইয়াবা যার আনুমানিক মূল্য ৩৮,০০০ টাকা এবং ০১টি অটোরিক্সা, যার মূল অনুমান ৪০,০০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তিতে আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামালসহ মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com