মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সদর থানা পুলিশের অভিযানে ২৫টি চোরাই মোবাইল উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হারিয়ে ও চুরি যাওয়া বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের দিয়েছে। এর মধ্যে সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে গত কয়েকদিনে সর্বোচ্চ মোবাইল উদ্ধার করেছেন এএসআই জুয়েল হক। তিনি প্রায় ১৫টি মোবাইল উদ্ধার করেন। এ ছাড়া এএসআই সোহেল দেব দুইটি, বাপ্পি রুদ্র পাল দুইটি, বিজু সিং দুইটি, ফরহাদ হোসেন ৪টি, জাহাঙ্গীর আলম ১টি, তৌহিদ মিয়া ১টিসহ প্রায় ২৫টি মোবাইল উদ্ধার হয়েছে। গতকাল রবিবার রাত ১০টায় সদর থানায় একটি দামি মোবাইলের মালিক তহশিল অফিসের কর্মচারি মোহনপুরের বাসিন্দা জিয়াউর রহমানের হাতে হস্তান্তর করেন ওসি গোলাম মর্তুজা। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, কোষাধক্ষ্য মোহাম্মদ নুর উদ্দিন, সাংবাদিক জুয়েল চৌধুরী, এসআই জুয়েল হকসহ অন্যান্য পুলিশ অফিসাররা।
ওসি জানান, ইতোপূর্বেও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় সাধারণ ডায়েরী করার সাথে সাথেই অফিসারদের দায়িত্ব দেয়া হয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়। আরও কিছু রয়েছে। এগুলো অচিরেই উদ্ধার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com