সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ নিরাপদ সড়ক চাই দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে নবীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন দেলওয়ারের সভাপতিত্বে উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কাজী মঈনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রমূখ।
সভায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করাসহ ভবিষ্যতে সড়ক, দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের চালক ও মালিক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার পাশাপাশি কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করার উপর আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com