সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে কৃষি পণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৮৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কৃষি পণ্যের দোকানে রশিদ ছাড়া পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার বিকেলে কৃষি দ্রব্য এর মেয়াদ, সার এর মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করা হচ্ছে কিনা? স্লিপ দেয়া হয় কি না? ইত্যাদি বিষয়ে মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহায়তা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার। এ সময় প্রসিকিউশন সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন এসআই দূর্গা দাশের নেতৃত্বে একদল পুলিশ। রশিদ ছাড়া পণ্য বিক্রিও তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী নবীগঞ্জ বীজঘর কে ৫ হাজার টাকা, মেসার্স চিত্তরঞ্জন স্টোর কে ২ হাজার টাকা,মেসার্স চক্রবর্তী স্টোর কে ২ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com