সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

তেঘরিয়ার মাদ্রাসা ছাত্রকে রূপগঞ্জে হত্যার দায়ে ২ আসামির যাবজ্জীবন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র আকাশকে নারায়ণগঞ্জে নিয়ে হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বুধবার (৩১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন। সে সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের জান্নাতী বেগম ওরফে শাবনুর এবং দক্ষিণ তেঘরিয়া এলাকার সিদ্দিক আলী।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপরে কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামি সাবিনা ও সুমন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন।’ কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে শাবনুর, সাবিনা ও সুমন পরিকল্পিতভাবে সিদ্দিক আলীর নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ১৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আকাশকে পরিকল্পিতভাবে রূপগঞ্জে ডেকে নিয়ে আসে তারা। সেখানে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয় তাকে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা।’ উল্লেখ্য, ২০২১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জ শহরতলীর গ্রামের মাদ্রাসা ছাত্র আয়বুর রহমান খোকন ওরফে আকাশকে হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাত এলাকায় ডেকে এনে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা চার জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com