রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জের গজনাইপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যের মূল্যবৃদ্ধি বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক বাজারে গজনাইপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলুর সভাপতিত্বে যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এলাইছের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, শিহাব আহমেদ চৌধুরী, মজিদুর রহমান মজিদ, সাহিদ আহমেদ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরী নোমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মকসুদ চৌধুরী, বর্তমান সিনিয়র সহসভাপতি, কাওছার আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহ আমজদ আলী, সহ-সাধারণ সম্পাদক বাচচু আহমেদ, যুবদল নেতা ছাদিকুর রহমান ছাদিক, ছাত্রদল নেতা সাখাওয়াত চৌধুরী তায়েমসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বক্তব্য জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com