বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জে ২৪টি বাগানে শ্রমিকদের ধর্মঘট চলছে ॥ ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক মজুরী বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের ২৪টি চা বাগানে শনিবার সকাল থেকে ধর্মঘট চলছে। দাবি মানাতে তারা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। যদি সোমবারের মধে দাবি মানা না হয় তবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধেরে হুমকি দেন শ্রমিক নেতারা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে তারা আন্দোলনে নামেন। বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগানে জড়ো হতে থাকেন বিভিন্ন বাগানের শ্রমিকরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন থেকে সরে আসবেননা বলে জানান। অপরদিকে বাহুবল উপজেলা সদরে আরও কয়েকটি বাগানের শ্রমিকরা উপজেলা পরিষদের সামনে রাস্তা অবরোধ করে সমাবেশ করেন। এতে একাত্মতা প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাবেক সভাপতি আব্দুল কাদির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান প্রমূখ। কামাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বিমল ভর বলেন, আপনারা খাবেন আর আমরা খাবনা তা হতে পারেনা। দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে দৈনিক ১২০ টাকা মজুরী তাদের খাবারই হয়না। তারা কি করে সন্তানদের লেখাপড়া শেখাবেন, ঔষধ কিনবেন কি দিয়ে আর জামাকাপড়ই কিনবেন কি দিয়ে। অতএব দৈনিক কমপক্ষে অন্তত ৩০০ টাকা হলে ঠিকমতো খাবার খেয়ে বাঁচতে পারবেন। মালিকপক্ষ শুধু আমাদের সাথে টালবাহান করছে। কিন্তু আমাদের দৈনিক মজুরী বৃদ্ধি করেনা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আমাদের আন্দোলন চলতে থাকবে। ৪৮ ঘন্টার মধ্যে যদি দাবি মানা না হয় তবে মঙ্গলবার আমরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো।
সমাবেশে যোগ দিয়ে বাহুবল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি এটি। আমরা অনুরোধ করবো কর্তৃপক্ষ যেন তাদের এ দাবি মেনে নেন। তাছাড়া চা শ্রমিকরা বরাবরই আওয়ামী লীগের ভোটার। সে হিসেবে প্রধানমন্ত্রীও এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বালিশিরী ভ্যালির সভাপতি সুভাষ দাশ বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি মানতে হবে। অন্যথায় আমরা মঙ্গলবার থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো। এখন সে পর্যন্ত আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। কোন শ্রমিক কাজে যোগ দেবেনা। বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com