সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলের স্নানঘাট বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করায় দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুর আড়াইটায় উপজেলার স্নানঘাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। তাকে সহায়তা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল। আদালত সংশ্লিষ্টরা জানান, স্নানঘাট বাজারে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা পরিচালনা করায় দুটি প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এবং বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ আইনে করা হয়। এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ আছে কি না-তা পর্যবেক্ষণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com