বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বালু উত্তোলন কাজে বাঁধা দেওয়ায় এক ব্যক্তিকে পিঠিয়ে আহত করার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক ব্যাক্তি কে পিঠিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ছালেক মিয়া (২৭) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ছালেক মিয়া জানান, দিঘিরপাড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে ছত্তর মিয়া ও তার লোকজন সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে ছালেক মিয়া বাধা দেওয়ায় ছত্তর মিয়া তার ছেলে শাহাব উদ্দিন, স্বপন মিয়া সহ কয়েকজন মিলে ছালেক মিয়ার উপর হামলা করে তাকে পিঠিয়ে আহত করে।
এ ব্যাপারে ছত্তর মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com